Sapiosexual Meaning in Bengali
কিন্তু কেউ যখন তার বুদ্ধিমত্তার ওপর প্রেমে পড়ে তখন আপনি কি বলবেন? শুধু বুদ্ধিমত্তার কারণে কেউ কারো প্রেমে পড়তে পারে সেটা শোনার পরে আপনিও হয়তো আমার মত অবাক হবেন। কিন্তু এটাই সত্য এবং এটাই স্যাপিওসেক্সুয়াল (Sapiosexual)
আরও জানুন
Sapiosexual Meaning in Bengali
স্যাপিওসেক্সুয়াল (Sapiosexual) বলতে সে মানুষদেরকে বোঝায় যে অন্যের বুদ্ধিমত্তা বা মেধার প্রতি আকৃষ্ট। বাহিরে সৌন্দর্যের চেয়ে যে মেধাকে বেশি গুরুত্ব দেয়। অন্যের বুদ্ধিমত্তা বা মেধা যে ব্যক্তির মধ্যে যৌন আকর্ষণ সৃষ্টি করে। শুনতে অদ্ভুত হলেও এটাই হলো বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় স্যাপিওসেক্সুয়াল (Sapiosexual)।স্যাপিওসেক্সুয়াল (Sapiosexual) শব্দের ইতিহাস
এই শব্দটি ল্যাটিন স্যাপিয়েন্স ( Sapiens) শব্দ থেকে এসেছে Saphien+Sextual = Sapiosexual (স্যাপিওসেক্সুয়াল)। এখন দেখা যায় যে এই শব্দটির ব্যবহারের কারণটিও মজার। একসময় তারাই সোশ্যাল মিডিয়ায় রাতারাতি সেলিব্রিটি হয়ে যেত । যারা কিনা বিভিন্ন ধরনের আকর্ষণীয় ছবি আপলোড দিত। আকর্ষণীয় বলতে বিভিন্ন পার্টির ছবি, নিজের ছবি , ইত্যাদি ইত্যাদি।এ সময় কাউকে কাউকে তো ডাকা হতো ইনস্টাগ্রাম সেলিব্রিটি বলে। ব্রিটেনের ইনফরমেশন অ্যাট ইওর ডোর স্টেপ’ অনলাইন সিমাক্ষাকারী সংস্থার গবেষণায় এই সেলিব্রিটির সংজ্ঞা বদলে যাওয়ার মধ্য দিয়ে এই Sapio-Sexuality শব্দের অভিভাবক লক্ষণীয়।
Sapio-Sexuality নামক রোমান্টিক এই শব্দকে একটা মাত্র বাংলা শব্দ দিয়ে বোঝানোটা মুশকিল। বিখ্যাত কলিন্স ডিকশনারির মতে ‘One who finds intelligence the most sexually attractive feature are sepio-sextual. এই সূত্র ধরে বলা যায় যে কেউ যদি সৌন্দর্য চলন বলন বাহ্যিক রূপ ঠাট বাট দেখে প্রেমে না পড়ে। বুদ্ধিবৃত্তিক মেধা উৎকর্ষতার জায়গা থেকে প্রেমে পড়ে তখন তাকে Sapio- Sexual বলা যায়।
আলেকজান্ডার পোপ বলেছেন, "Charms strike the sight, but merit wins the soul" তাইতো ক্লাসের সবচেয়ে দেখতে অসুন্দর, বোরিং,আঁতেল , কিংবা বয়স্ক কারো প্রেমে হঠাৎ করে পড়ে যেতে পারেন। শুধু তার মগজের কারিশমা দেখে যদি আপনি Sapio- Sexual হন। কারণ রূপ শুধু চোখ ছুঁয়ে যায় কিন্তু বুদ্ধিমত্তা ছুঁয়ে যায় হৃদয়।
কিভাবে বুঝবেন আপনি একজন স্যাপিওসেক্সুয়াল (Sapiosexual)?
আসুন আমরা পরিচিত হই স্যাপিওসেক্সুয়াল (Sapiosexual) এর কিছু বৈশিষ্ট্য এর ওপর। যদি আপনি আপনার মধ্যে নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো খুঁজে পান তাহলে বুঝে নেবেন আপনি একজন স্যাপিওসেক্সুয়াল (Sapiosexual)।- আপনি কারো চেহারা দেখেই তার সম্পর্কে সিদ্ধান্তে নিয়ে নেন না, এবং তার সাথে কথা বলে ভালো-মন্দ বুঝে নিতে পছন্দ করেন।
- সবসময় শেখার একটি আগ্রহ আপনার মধ্যে কাজ করে।
- কারও বুদ্ধিদীপ্ত কথা আপনাকে অনু্প্রাণিত করে
- আপনি যৌক্তিক তর্ক করা পছন্দ করেন
- সঙ্গীর প্রতি আপনার শারীরিক আকর্ষণ অবশ্যই রয়েছে, কিন্তু এর সাথে ধর্ম, দর্শন, রাজনীতি,খেলাধুলা, মনুষত্ব এবং বিনোদন প্রভৃতি নিয়ে গঠনমূলক আলোচনাও পাড়ে আপনাকে যৌন মিলনের সমতুল্য আনন্দ দিতে।
- জীবনসঙ্গী বাছাইয়ের জন্য সর্বপ্রথম আপনি আপনার মেধাকে সর্বদা আগে স্থান দেন।
- সঙ্গীকে আপনি যত বেশি ভালোভাবে জানতে আগ্রহী হবেন। তার প্রতি আপনার ভালোবাসাটাও তত বেশি বৃদ্ধি পাবে।
- আপনি আপনার সঙ্গীর সমস্ত কথা গুলো মনোযোগ দিয়ে শোনেন, বা বোঝার চেষ্টা করেন। এবং সঙ্গীর কাছ থেকেও আপনি এমনটিই আশা করতে পারেন।
- কারও সাথে রেস্টুরেন্টে সাক্ষাত করার চেয়ে বইয়ের দোকানে দেখা করা টা বেশী পছন্দ করে।
- কারও নির্বুদ্ধিতা দেখে আপনি বিরক্ত হন
- তুচ্ছ বিষয় নিয়ে কথা বলতে আপনি অপছন্দ করেন।
