Allah Hafiz Meaning in Bengali | খোদা হাফেজ ও আল্লাহ হাফেজ বলার নিয়ম?

আল্লাহ হাফেজ শব্দের বাংলা অর্থ "আল্লাহ হেফাজতকারী" অথবা "আল্লাহ রক্ষাকারী"

তবে বিষয়টি স্পষ্ট করে বলা উচিত যে, কোরআন ও হাদিসে আল্লাহ হাফেজ বা খোদা হাফেজ বলার কোনো নিয়ম নেই। কিছু মুসলিম দেশগুলোতে যেমন ইরান, আফগানিস্তান, পাকিস্তান এবং ভারত, এর মুসলমানরা কাউকে বিদায় দেওয়ার সময় এই শব্দটি ব্যবহার করে থাকেন।

allah-hafiz-meaning-in-bengali

খোদা হাফেজ ও আল্লাহ হাফেজ বলার নিয়ম?

আল্লাহতালার ৯৯ টি নামের মধ্যে কোথাও খোদা নামটি উল্লেখ। যদিও খোদা নামটি মাধ্যমে আমরা আল্লাহ বুঝে থাকি তবুও খোদা নামটির পরিবর্তে আল্লাহর যেকোনো গুণবাচক নাম বলা উত্তম হবে।

আল্লাহ হাফেজ শব্দের অর্থ আল্লাহ হেফাজতকারী। কাউকে বিদায় দেওয়ার সময় আমরা আল্লাহ হাফেজ কথাটি ব্যবহার করতে পারি তাতে কোন সমস্যা নেই। তবে তার আগে আমাদের জানতে হবে। তবে হযরত মুহাম্মদ সাঃ এর সুন্নত অনুসারে চলা সবথেকে উত্তম।

আরও জানুন

রাসূল সাঃ কাউকে বিদায়ের সময় কোন দোয়া পড়তেন?

হযরত মুহাম্মদ সাঃ কাউকে বিদায় দেওয়ার সময় সালাম দিতেন, মুসাফা করতেন তারপর একটি দোয়া পড়তেন। রাসুল সাঃ কাউকে বিদায় দেওয়ার সময় যে দোয়াটি পড়তেন সেই দোয়াটি হলো:

আস্তাউদিউল্লা-হা দীনাকা অআমা-নাতাকা অখাওয়াতীমা আমালিক।

অর্থ: তোমার দ্বীন, তোমার সততা এবং তোমার কাজের পরিণাম আল্লাহকে সঁপে দিলাম।

( তিরমিযি ৩৪৪৩, ৩৪৪২ )

শেষ কথা

আমরা মুসলমান হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সালামের সুন্নত মেনে চলা আমাদের দায়িত্ব ও কর্তব্য। তাই কাউকে বিদায় দেয়ার সময় সালাম দেওয়া মোছাফা করা এবং দোয়াটি পাঠ করা সব থেকে উত্তম হবে।

খোদা হাফেজ এই শব্দটি কখনোই বলা উচিত হবে না। খোদা হাফেজের পরিবর্তে আল্লাহ হাফেজ কথাটি বলা যেতে পারে। আল্লাহ হাফেজ ও খোদা হাফেজ নিয়ে কুরআন ও হাদিসে কোন আলোচনা হয়নি। তাই এই শব্দগুলো না বলা সব থেকে উত্তম হবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url